সংবাদ শিরোনাম ::
পুকুরপাড়ে গাঁজার চাষ কলেজ ছাত্রকে আটক । আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ১৭৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে পাঁচটি গাঁজার গাছসহ মো. রিয়াজ ফকির (২২) নামে এক কলেজছাত্রকে আটক করেছে র্যাব। শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টার দিকে সদর উপজেলার খলিশাখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রিয়াজ ফকির পটুয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মাদকসেবী।
র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন আজকের ক্রাইম নিউজ কে জানান , গোপন সংবাদের ভিত্তিতে খলিশাখালি এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি গাঁজার গাছসহ রিয়াজ ফকিরকে আটক করা হয়। তিনি নিজে সেবনের উদ্দেশ্য অতি গোপনে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি টবে গাঁজা চাষ করে আসছিলেন। তাকে গাঁজার গাছসহ পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করবে।


























