সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে এক চা ব্যবসায়ী যুবককে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ ২২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের প্রাণকেন্দ্র সদররোডে প্রকাশ্য দিবালোকে আনিসুর রহমান পনু নামের এক চা ব্যবসায়ী যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। আহতকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেলের চিকিৎসা সনদের অভাবে থানায় মামলা গ্রহণ করেনি বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা সোয়া বারটার দিকে সাংবাদিক মাইনুল হাসান সড়ক (আগুরপুর রোডে) এ হামলার ঘটনা ঘটে।

আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠী জেলা পরিষদ সদস্য ও বরিশাল জেলা মহিলা যুবলীগ সাধারন সম্পাদিকা শারমিন জাহান কেকার স্বামী লিটু মহিলা কলেজ এলাকা থেকে আসার পথে আগুরপুর সড়কে প্রবেশ পথের মুখে কোন কারণ ছাড়াই লিটুর হাতে থাকা ধারালো অস্ত্র দিকে আগুরপুর সড়কের বাসিন্দা ও স্থানীয় চা ব্যবসায়ী আনিসুর রহমান পনুকে মাথায় কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই ওসি তদন্ত এম আর মুকুল ঘটনাস্থলে কয়েকজন পুলিশ পাঠালেও তারা হামলাকারীর বাসায় না প্রবেশ করে বাসার গলির মুখ থেকে ফিরে চলে যায় বলে আহত পনুর পরিবার অভিযোগ করেন। পরবর্তীতে আহত পনু কোতয়ালী মডেল থানায় অভিযোগ নিয়ে গেলে তাকে চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

এব্যাপারে কোতয়ালী মডেল থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম পুলিশ কমিশনারের সাথে বৈঠকে থাকায় কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে এক চা ব্যবসায়ী যুবককে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৪২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০