সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল নগরীতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে প্রানঘাতি মহামারি করোনা প্রতিরোধে বরিশাল নগরীতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে সরকারী কাজে ব্যবহৃত, স্বাস্থ্য সেবা ও সংবাদ কর্মীদের যানবাহন এর আওতামুক্ত থাকবে।

বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তিনি জানান,করোনা প্রতিরোধে নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে ১০ এপ্রিল শুক্রবার থেকে পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত বরিশালে যানবাহন চলাচল বন্ধ থাকবে। একই সাথে এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত এমনকি অন্য এলাকায় বাজার করাও চলবে না, সবাই নিজ নিজ এলাকায় অবস্থান করবেন।এর আগে বরিশাল থেকে বাইরে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু ভাড়া মোটর সাইকেল সহ অসংখ্য যানবাহন ব্যাক্তিগত কাজে চলাচল করায় এ ঘোষনা দেয়া হয়েছে। আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান,সরকারী কাজে ব্যবহৃত,স্বাস্থ্য সেবা ও সংবাদ কর্মীদের যানবাহন এ ঘোষনার আওতামুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল নগরীতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে।

আপডেট সময় : ০৪:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০