সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১১২ মৃত্যু ১। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ ২৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশে গত ২৪ ঘণ্টার নতুন করে মরণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১২ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। এছাড়া করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য নিশ্চিত করেন।
এরআগে বুধবার (৮ এপ্রিল) ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান সারা দেশে ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯৮১টি পরীক্ষা করে ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ হননি।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সরকারগুলোর নানা পদক্ষেপেও থামানো যাচ্ছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার রিপোর্টটি লেখা অবধি এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৭৩১ জন। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৪ হাজার ৯৩ জন। আশার কথা হলো ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ লাখ ৩০ হাজার ২৬৬ জন।
ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে এখন অব্দি আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৯২৭ জন এবং মারা গেছেন ১৪ হাজার ৭৮৮ জন। অন্যদিকে আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ২২০ জন। এছাড়া সেখানে মারা গেছেন ১৪ হাজার ৭৯২ জন। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন এবং প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৬৬৯ জন।
বাংলাদেশে এখনও ২১৮ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ২০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১১২ মৃত্যু ১। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০