সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বাইরে বের হওয়ার কারণে দুই সাংবাদিককে মারধর করেছে পুলিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ২৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বাইরে বের হওয়ার কারণে রাজধানী রূপনগর আবাসিক এলাকার মোড়ে দুই সাংবাদিককে মারধর করেছে পুলিশ। এই দু’জন স্থানীয় হাসপাতালে ক্যানসার আক্রান্ত রোগীকে রক্ত দিয়ে বাসায় ফিরছিলেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ৩টায় এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক হলেন শওকত হায়দার ও মো. জিহাদ। শওকত ইনিউজ একাত্তরের সম্পাদক এবং জিহাদ একই গণমাধ্যমের বিশেষ প্রতিবেদক।

মারধরের শিকার শওকত হায়দার বলেন, ‘রূপনগরের সুরক্ষা জেনারেল হাসপাতালে রক্ত দিয়ে আমি ও জিহাদ হেঁটে বাসায় ফিরছিলাম। রূপনগর মোড়ে লাজ ফার্মার কাছে আসার পর পুলিশ জিহাদকে ‘বাইরইচস ক্যা’ বলে বেধড়ক পেটাতে শুরু করে। জিহাদকে মারতে দেখে মোবাইলে ভিডিও করতে শুরু করি। তা দেখে আমাকেও মারতে শুরু করে তারা।’
তিনি বলেন, ‘বারবার সাংবাদিক পরিচয় দেয়ার পরও তারা মারধর বন্ধ করেননি। ১৫-২০ জন পুলিশ সদস্য ঝাঁপিয়ে পড়ে মারতে থাকে।’

ঘটনাস্থলে রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলেছি। ওনারা হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানীর যে কয়টি এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে এর মধ্যে অন্যতম মিরপুর। সেখানে কড়া নজরদারিতে রয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাইরে বের হওয়ার কারণে দুই সাংবাদিককে মারধর করেছে পুলিশ।

আপডেট সময় : ০৩:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০