সংবাদ শিরোনাম ::
বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ১১৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
দেশের বিভিন্ন অঞ্চলে বিকেল বা সন্ধ্যার পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (৮ এপ্রিল) আবহাওয়াবিদ বলেন, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট-এসব জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এখন কালবৈশাখীর সময়। বিক্ষিপ্তভাবে মেঘ, বৃষ্টি হয়। এজন্য কিছুটা ভেরিয়েশন করে।
তিনি আরও বলেন, ‘আজ সকালে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে কম। হলেও বিকেলে বা সন্ধ্যার পরে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও হালকা ধরনের হতে পারে। আর আজকে ঢাকার আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা কমবে একটু।’
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা আজ সকাল থেকে মেঘলা রয়েছে। কোথাও কোথাও ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়েছে।

























