সংবাদ শিরোনাম ::
যেসব ডাক্তার সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেবেন না,তাদেরকে চাকরি করতে দেওয়া হবে না।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ ২৪৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব ডাক্তার সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেবেন না, নিজে সুরক্ষিত থাকবেন তাদেরকে চাকরি করতে দেওয়া হবে না। এ পর্যন্ত কোন কোন ডাক্তার সাধারণ রোগীদের সেবা দেয়নি, আমি তাদের তালিকা চাই। যাদের মানবতা নেই, তাদের চাকরি করার দরকার নেই। প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করা হবে।

























