সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল শেবাচিমে আগামীকাল (৮ এপ্রিল) থেকে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল (শেবাচিম) বরিশালে করোনা পরীক্ষা ল্যাব প্রস্তুতের কাজ শেষ।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ও ৬ টেকনোলজিস্টকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারেজ মার্কেটিং কর্পোরেশন (প্রাঃ) লিমিটেড।

আগামীকাল বুধবার (৮ এপ্রিল) থেকে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু করা যাবে বলে জানিয়েছেন ওই প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার বোরহান উদ্দিন।

জানাগেছে, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ বরিশালকে গত ৩০ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওভারেজ মার্কেটিং কর্পোরেশন (প্রাঃ) লিমিটেড এর একটি পিসিআর মেশিন সরবরাহ করা হয়। সেই থেকে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে মেশিনটি স্থাপনের কার্যক্রম শুরু করা হয়।

আজ মঙ্গলবার মেশিনটির ল্যাব স্থাপনের কার্যক্রম শেষ হয়েছে। সকালে ওভারেজ মার্কেটিং কর্পোরেশনের প্রকৌশলীরা বরিশালে এসে ল্যাবটি পরিচালনাকারী দুই ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ও ৬ টেকনোলজিস্টকে বিশেষ প্রশিক্ষণ শুরু করেছেন।

শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসিত ভূষণ বলেন, ‘আগামীকাল থেকে পরীক্ষা শুরু হতে পারে। আজ মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা টেনিং দিচ্ছেন। আমাদের কলেজ থেকে ৪জন ও হাসপাতাল থেকে ২ জন টেকনোলজিস্ট এবং হাসপাতালের দুই ক্লিনিক্যাল প্যাথলজিস্ট এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এর পাশাপাশি কলেজের মাইক্রোবায়লজি বিভাগ ও প্যাথলোজি বিভাগের ৩ সিনিয়র শিক্ষক বিষয়টি পর্যবেক্ষণ করছেন।’

এদিকে সোমবার (৬ এপ্রিল) রাতে ল্যাবটি পরিদর্শনে আসেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

এ সময় তিনি বলেন, ‘প্রথম দিকে ট্রেনিংয়ের কারণে করোনা পরীক্ষায় কিছুটা ধীরগতি হলেও বরিশালের টেকনোলজিস্টরা অভিজ্ঞ চিকিৎসক ও প্রকৌশলীদের কাছ থেকে দক্ষতা অর্জনের পর করোনা পরীক্ষার গতি বাড়বে। তবে এই ল্যাবটির কার্যক্রমের গতি আনতে আরো টেকনোলজিস্টের প্রয়োজন রয়েছে।’

বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সাথে কথা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল শেবাচিমে আগামীকাল (৮ এপ্রিল) থেকে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু।

আপডেট সময় : ০১:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০