ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এসপির নির্দেশ গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে পোশাক বিতরণ করেন
- আপডেট সময় : ০৯:২০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ ২৩৩ বার পড়া হয়েছে

শরীফ হোসেন জেলা প্রতিনিধি ময়মনসিংহ ঃ–ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১নং নাওগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষ্টপুরে কোচ বর্মণ উপজাতি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজাতি ৫০ টি পরিবারের মাঝে ২৫ কেজি করে চাউল বিতরণ করেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার পিপিএম বার। এর আগে জাতীয় দৈনিকে কোচ সম্প্রদায় কর্মহীন হয়ে অভাব অনটনের মধ্য দিয়ে দিনাতিপাত করছে এমন সংবাদ প্রকাশিত হয়। ওসি ফিরোজ তালুকদার পিপিএম বার জানান, কোচ সম্প্রদায় কর্মহীন হয়ে অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর সংবাদটি ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান পিপিএম সেবা মহোদয়ের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে আমাকে বিষয়টি অবহিত করেন এবং তাদের পাশে দাঁড়াতে বলেন। এসপি স্যারের নির্দেশ পাওয়ার পর আমি ব্যাক্তিগত উদ্যোগে এবং আমার বেতনের টাকা থেকে প্রাথমিকভাবে ৫০টি পরিবারের মাঝে ২৫ কেজি করে চাউল বিতরণ করলাম। পরবর্তীতে এই সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণের চেষ্টা করব। এসময় উপজেলা কমিনিউটিং এর সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,ইউপি সদস্য নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আঃ খালেকসহ স্হানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন

























