সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুদক পরিচালক জালাল সাইফুর রহমান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০ ৩০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান। আজ সোমবার সকালে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ৭ দিন যাবত জালাল সাইফুর রহমান চিকিৎসাধীন ছিলেন। তিনি করোনার রোগী ছিলেন।’

দুদক পরিচালক জালাল সাইফুর রহমানের স্ত্রী ও সন্তান আইসোলেশনে আছে বলেও জানান কুয়েত মৈত্রী হাসপাতালের এই প্রশাসনিক কর্মকর্তা।

সম্প্রতি শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় এই দুদক কর্মকর্তা নিজেই সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) যোগাযোগ করেন তিনি। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন তিনি।

জালাল সাইফুর রহমান ২২ ব্যাচের প্রশাসন ক্যাডার ছিলেন। দুদকের এ পরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে আসীন ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে তাকে দুদকের পরিচালক হিসেবে স্থানান্তরিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুদক পরিচালক জালাল সাইফুর রহমান।

আপডেট সময় : ০৫:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০