সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

তালতলীতে টাকার বিনিময়ে তিন জুয়ারীকে ছেড়ে দিলো পুলিশ ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০ ২৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি
বরগুনার তালতলীতে জুয়া খেলার সময় পুলিশের হাতে আটক তিন জুয়ারীকে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার(০৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জুয়ার আসর থেকে তিনজন জুয়ারীকে হাতেনাতে আটক করেন তালতলী থানা পুলিশের একটি টিম।
স্থানীয় সূত্রে জানা যায় ,উপজেলার নিদ্রা এলাকায় একটি জুয়ার আসর বসার খবর তালতলী থানা পুলিশকে দেয় স্থানীয় ইউপি সদস্য শহিদ আকন। কিন্তু পুলিশ গরিমসি করে যেতে বিলম্ভ করেন। একপর্যায় এসআই গোলাম সারোয়ারসহ তিন চারজন পুলিশ ঘটনাস্থানে গিয়ে জুয়ারী জাফর আকন(৪০),শাহজাদা(৪৮),ছগির(৪২) কে হাতেনাতে আটক করেন। এসময় হাই আকন নামের একজন পালিয়ে যায়। পরে এসআই গোলাম সারোয়ার ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের তিনজনকে ছেড়ে দেয় পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য শহিদ আকন বলেন, আমি রাত ৮টার দিকে পুলিশকে জুয়ার ও ইয়াবা খাওয়ার আসর বসার কথা জানাই। পরে তালতলী থানা পুলিশের এসআই গোলাম সারোয়ার,এএসআই সাহাবউদ্দিন, এএসআই আবুল কালাম আজাদ,এএসআই সাইফুল ১০টার দিকে ঘটনাস্থানে এসে তাদের আটক করেন। কিন্তু পুলিশ ৩০হাজার টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়।
এসআই গোলাম সারোয়ার বলেন,তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তবে জুয়ার ও ইয়াবার কোনো আলামত না পাওয়ায় তাদের তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। টাকার জুয়ারীদের ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সোর্সদের স্বার্থ হাসিল করার জন্য মিথ্যা তথ্য দিয়েছেন। এখানে টাকার লেনদেনের কোনো ঘটনা ঘটেনি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন,জুয়া খেলার আসর বসছে এমন তথ্য পেয়ে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থানে গিয়ে তিনজনকে পায়। কিন্তু তাদের কাছে জুয়া খেলার কোনো সরঞ্জাম পাওয়া যায়নি তাই তাদের হয়রানি না করে ছেড়ে দেওয়া হয়েছে। বিশেষ করে ওখানে দুইটি পক্ষবিপক্ষ আছে তাই ভুল তথ্যদেওয়া আমাদের। টাকা বিনিময়ের বিষয়টি অসত্য।
আমতলী-তালতলী সার্কেল সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম বলেন, টাকার বিনিময়ে জুয়ারীকে ছেড়ে দেওয়ার বিষয়ে আমি তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়াকে তদন্ত করে দেখার জন্য বলেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালতলীতে টাকার বিনিময়ে তিন জুয়ারীকে ছেড়ে দিলো পুলিশ ।

আপডেট সময় : ০১:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০