জীবননগরে এস এস সি ২০১৭ ব্যাচের উদ্যোগে লকডাউনে থাকা ৭০টি পরিবারে খাদ্য বিতরণ।
- আপডেট সময় : ০৪:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে

মোঃ মোক্তারুজ্জামান জেলা প্রতিনিধি::-
চুয়াডাঙ্গার জীবননগরে এস এস সি ২০১৭ ব্যাচের উদ্যোগে লকডাউনে থাকা ৭০টি অসহায় মানুষের পরিবারে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগে এলাকার দরিদ্র মানুষ গুলো খাবার পেয়ে খুশি হয়েছে। করোনা ভাইরাসের মোকাবেলা করতে যে সমস্থ গরীব অসহায় দিনমজুর মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না। এবং পরিবারের জন্য তারা খাদ্য যোগান দিতে ব্যার্থ হচ্ছে সে সমস্ত পরিবারে গিয়ে খাদ্যসামগ্রী তুলে দিলেন।
এসএসসি ব্যাচ ২০১৭ এর কয়েকজন তরুন যুবক। আর এ উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন মামুন আহম্মেদ। সে জানায় দেশে এখন মরণঘাতী করোনা ভাইরাস মানুষের চলমান জীবনকে বাধাগ্রস্থ করছে। সেই সাথে সারা দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের নির্দেশে গরীব ও অসহায় মানুষগুলো ঘরথেকে বের হতে পারছে না।
এজন্য আমরা আমাদের কয়েকজন বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে ৭০ টি পরিবারের খাদ্যের ব্যবস্থা করে পৌছে দিয়েছি তাদের ঘরে। তারা যেনো অন্তত পক্ষে তাদের সাময়িক ক্ষতি সামান্য কিছু দিয়ে হলেও পুষিয়ে নিতে পারে। এজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। তারা জানায় ভবিষ্যতে তারা যেন এলাকার মানুষের জন্য আরও সেবামূলক কাজ করতে পারে। তারা আরও জনায় এরকম ভাবে যদি সমাজের বিত্তশালী মানুষগুলো গরীব ও অসহায় মানুষের পাশে দাড়াতো তাহলে যেকোন দূর্যোগে আমরা ভেঙ্গে পড়বো না।
সেজন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একান্ত কাম্য। তাই আমরা যে যেখানে আছি এবং যেভাবে পারি এধরণের উদ্যোগ গ্রহণ এবং উদ্যোগ সকলে চেষ্টা করে যাবো।
এবং যারা এই খাদ্য সামগ্রী বিতরন করতে সহায়তা করেছেন তারা হলেন, বর্ষা, লাবনি, মুন্নি, নাসরিন, অন্নি, মিলা, রুম্পা, প্রভা আপু, পিয়াস,বাগদাত, রিদয়, স্পপ্নীল, জাহিদ, সম্পদ, জামিল, শোভন, সিজান, আশিক, সাগর, রিফাত, সম্রাট, সেতু, আসিফ, শান্ত, আরব ভাই জিহাদ মেডিকেল হল, রাকিব, রাব্বি, অর্ক, রিয়াজ, নাসিম, তরিকুল, শিমন, সাকিব, আশিক, অয়ন, শিতিল, আতিফ হাসান, সোহাগ, রাতুল।

























