সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

৭ টার পর থেকে ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ ঘোষণা, আবু জাফর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার/মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সন্ধ্যা ৭টার পর থেকে ওষুধ ছাড়া সব ধরনের দোকান বন্ধ করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে লালমনিরহাট জেলা প্রশাসন। শনিবার দুপুরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছয়টি গুরুত্বপূর্ণসহ ১০টি নির্দেশ সম্বলিত একটি গণবিজ্ঞপ্তি জারি করে লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট ও প্রশাসক আবু জাফর।

বিজ্ঞপ্তিতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাঁচাবাজার পচনশীল সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কৃষিজাত পণ্যের দোকান সকাল ৬টা সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। অটোরিকশা, অটোভ্যান ও সিএনজিতে যাত্রী পরিবহন বন্ধ থাকবে, তবে পণ্যবাহী যানবাহন চলাচলে বাধা দেওয়া হবে না। মোবাইলে রিচার্জের দোকান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। সন্ধ্যা ৭টার পরে শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া অন্যকোনো দোকান খোলা থাকবে না। এছাড়াও চারটি অন্য নির্দেশনায় বলা হয়েছে দোকানের সামনে সামাজিক দূরুত্ব রক্ষায় ৩ ফুট দূরুত্বে বৃত্তের ব্যবস্থা, প্রতিঘণ্টায় ব্লিচিং পাউডারে দোকান পরিষ্কার, দোকানের কর্মচারীকে মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে। কোনো অবস্থায় দোকানের সামনে গণসমাগম করা যাবে না। এ আদেশ দ্রুত কার্যকর করা হয়েছে এবং এর ব্যর্তয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গণবিজ্ঞপ্তি প্রসঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবু জাফর বলেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগের জারি করা নির্দেশনাবলির সঙ্গে আরও কয়েকটি বিষয় যুক্ত করা হয়েছে। যা তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে। এটা বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এজন্য গণবিজ্ঞপ্তি মেনে চলতে জেলাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৭ টার পর থেকে ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ ঘোষণা, আবু জাফর।

আপডেট সময় : ০৭:৪২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০