সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

শবে বরাত ও বাংলা নববর্ষ ঘরে বসে নিজের মতো করে পালনের আহবান প্রধানমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০ ২৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
চলতি মাসে পবিত্র শবে বরাত ও বাংলা নববর্ষ ঘরে বসে নিজের মতো করে পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ রোববার সকালে গণভবনে সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘সামনে আমাদের বাংলা নতুন বছর। এদিন আপনারা ঘরে বসে উদযাপন করুন। সবকিছু মিডিয়ার মাধ্যমে হবে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও হতে পারে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এর মধ্যে আমাদের শবে বরাত আছে। সকলে ঘরে বসে দোয়া করুন যেন মহান আল্লাহ আমাদের বরাত ভাল রাখেন। দেশের মানুষ যেন এগিয়ে যেতে পারে। এ মহামারি থেকে যেন বিশ্ববাসী রক্ষা পায়।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে সময়মত ও যথাযথ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে এখনও আমাদের এখানে ব্যাপক সংক্রমণ ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত বছর ডিসেম্বরের শেষে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পরপরই আমরা এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেই। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) যৌথভাবে কাজ শুরু করে। আইইডিসিআর এ কন্ট্রোল রুম খোলা হয় এবং রোগটি মোকাবিলায় প্রস্তুতি শুরু করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৃথক পৃথক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এগুলোর মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শবে বরাত ও বাংলা নববর্ষ ঘরে বসে নিজের মতো করে পালনের আহবান প্রধানমন্ত্রী।

আপডেট সময় : ০৯:৩২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০