গফরগাঁওয়ে ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ সাইফুল ইসলাম করুনা পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দী দোস্ত, অসহায়, খেটে খাওয়া মানুষের মাঝে ভ্যান গাড়িতে চড়ে বাজার পণ্য ঘরে ঘরে পৌঁছে দেন
- আপডেট সময় : ১১:০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০ ১৭৭ বার পড়া হয়েছে

শরীফ হোসেন জেলা প্রতিনিধি ময়মনসিংহ ঃ–ময়মনসিংহের গফরগাঁওয়ে করুনা পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দী দোস্ত, অসহায়, খেটে খাওয়া মানুষের মাঝে ভ্যান গাড়িতে চড়ে বাজার পণ্য ঘরে ঘরে পৌঁছে দেন রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ সাইফুল ইসলাম।
শনিবার রসুলপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের তিন শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও সাবান বিতরণ করেন।
জানা যায়, করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর, সরকারের নির্দেশনা মোতাবেক শ্রমজীবী মানুষ গুলো বাহিরে বের হতে পারছে না। আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনেকের চুলার আগুন নিভে যাওয়ার উপক্রম হয়। ইউনিয়নের সে সকল মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন ইউপি চেয়ারম্যান। ভ্যান গাড়িতে মাল বোঝাই করে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরে তিন শতাধিক দুস্থ, অসহায় ও খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য পণ্য বিতরণ করেন।
ইউপি চেয়ারম্যান হাজী সাইফুল ইসলাম বলেন, রসুলপুর ইউনিয়নের যে সকল শ্রমজীবি হোম করিয়েন্টাইনে অবস্থান করছেন এবং নিজ ঘরে আবদ্ধ অবস্থায় জীবন যাপন করছেন। সেই সব পরিবারের ঘরে ঘরে গিয়ে তাদের মাঝে খাবার বিতরন করি। এ সময় করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে অবহিত করাসহ সরকারের নির্দেশনা জানিয়ে দেই। মহান সৃষ্টিকর্তা যেন সকলকে করোনা ভাইরাস থেকে রক্ষা করেন।

























