সংবাদ শিরোনাম ::
সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট

করোনা ভাইরাসের আরেকটি গুরুত্বপূর্ণ উপসর্গ। যার কারণে ডায়রিয়া দেখা দিচ্ছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার/ মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-

মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিন প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে গেল ১০ লাখেরও বেশি। তবে সুখবর হচ্ছে এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৯৯১ জন। তাই করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হলে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। তবে এখন করোনা সংক্রমণে দেখা দিচ্ছে নতুন নতুন উপসর্গ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন- ডায়রিয়া, ঘ্রানশক্তি চলে যাওয়া, খাবারের স্বাদ বুঝতে না পারা, চোখ গোলাপী হয়ে যাওয়া এরকম নানা নতুন নতুন উপসর্গ জেগে উঠছে করোনা সংক্রমণে। এমনকি শ্বাসকষ্ট না হলেও সর্দি, কাশি, জ্বরের সঙ্গে এই উপসর্গগুলো দেখা দিচ্ছে। তাই এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়ার অনুরোধ জানিয়েছেন গবেষকরা।

স্বাদ ও ঘ্রানশক্তি হারানোর উপসর্গ নিয়ে একাধিক করোনা আক্রান্ত রোগী ভর্তি হতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে আমেরিকায় এই উপসর্গ অধিকাংশ করোনা আক্রান্ত রোগীর মধ্যে দেখা যাচ্ছে। দিন দিন আমেরিকাতেও দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

হজম শক্তি কমে যাওয়া করোনাভাইরাসের আরেকটি গুরুত্বপূর্ণ উপসর্গ। যার কারণে ডায়রিয়া দেখা দিচ্ছে, পানি কমে যাচ্ছে আক্রান্তদের শরীরে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ উপসর্গ হলো চোখ গোলাপী হয়ে যাওয়া। তবে এই উপসর্গ খুব কম রোগীর শরীরেই দেখা দিচ্ছে। এক থেকে তিন শতাংশ করোনা আক্রান্ত রোগীর চোখ গোলাপী হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। তার সঙ্গে চোখ ফুলে যাওয়ার মতো ঘটনাও ঘটছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের আবার সাধারণ সর্দি কাশির মতো মাথা ধরাও দেখা দিচ্ছে। কাজেই অনেক সময় পার্থক্য করা সম্ভব হচ্ছে না। ফলে চিকিত্‍সকরা জানিয়েছেন সর্দি, কাশি, জ্বরের সঙ্গে যদি অন্য যে কোনো একটি উপসর্গও দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করান এবং চিকিত্‍সকের পরামর্শ নিন। মাথা ব্যথা বা মাথা ধরার সঙ্গে শরীরে একটা অদ্ভূত অস্বস্তি তৈরি হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা ভাইরাসের আরেকটি গুরুত্বপূর্ণ উপসর্গ। যার কারণে ডায়রিয়া দেখা দিচ্ছে।

আপডেট সময় : ১১:০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০