সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

সাংবাদিককে মারধরের ঘটনায়অভিযুক্ত চেয়ারম্যান সহ বাকি আসামিদের ধরতে পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরায় তিন সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত চেয়ারম্যানসহ বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন হামলার শিকার সাংবাদিক এম মুজিবুর রহমান। মালায় আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫/৭ জনকে আসামি করা হয়।

এদিকে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতেই খালেদ নামে এক আসামিকে আটক করে। আটককৃত খালেদ প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান হারুনের মালিকানাধিন ‘অরবিট হাসপাতালের’ ম্যানাজার।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। এ সময় পুলিশের অভিযানের বিষয়টি জানতে পেরে চেয়ারম্যান হারুন পালিয়ে গেছেন। তবে তাকেসহ বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দরিদ্রদের জন্য আসা সরকারি ত্রাণ বিতরণ করেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। কিন্তু তিনি ১০ কেজি করে চাল দেয়ার পরিবর্তে প্রত্যেককে ৫ কেজি করে প্রদান করেন। এ নিয়ে দৈনিক প্রতিদিনির সংবাদের নবীগঞ্জ প্রতিনিধি ও উপজেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাহ সুলতান আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে সাধারণ মানুষের বক্তব্যসহ অনিয়মের বিষয়টি তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান হারুনসহ ২০/২৫ জন লোক সাংবাদিক শাহ্ সুলতানের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা ক্রিকেট ব্যাট দিয়ে তাকে মেরে রক্তাক্ত করে।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তারা সাংবাদিক মুজিবুর রহমান ও বুলবুল আহমেদকেও মারধর করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করেন এবং আশংঙ্কাজনক অবস্থায় সাংবাদিক শাহ সুলতানকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি চিকিৎসাধিন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিককে মারধরের ঘটনায়অভিযুক্ত চেয়ারম্যান সহ বাকি আসামিদের ধরতে পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০