সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

আজ থেকে ময়মনসিংহে প্রশাসনের কঠোর নজরদারী প্যাডেল রিক্সা ছাড়া ব্যাটারী ও ইঞ্জিন চালিত যানবাহন বন্ধ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ ২৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীফ হোসেন জেলা প্রতিনিধি ময়মনসিংহ = করোনা পরিস্থিতি মোকাবেলায় আজ শুক্রবার থেকে ময়মনসিংহ প্রশাসন কঠোর ভুমিকা পালন করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধে-জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র বিশেষ সভায় জনস্বার্থে গুরুত্বপূর্ন এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সব সিদ্ধান্তের মধ্যে জেলায় ব্যাটারি বা ইঞ্জিনচালিত কোনো যানবাহন চলবে না। শুধুমাত্র প্যাডেল রিক্সা চলবে। এছাড়া সকল ধরণের মুদির দোকান বেলা ১টা পর্যন্ত এবং যে কোন কাঁচাবাজার বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। অপরদিকে জেলার সাপ্তাহিক সকল হাট-বাজার নতুন করে ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলার সকল হাট-বাজার বন্ধ ঘোষনা করা হয়েছে। এছাড়াও, জরুরি বা বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সে সম্পর্কে জবাবদিহি করতে হবে। এরপরও ঔষধের দোকান ছাড়া সন্ধ্যার পর অন্য কোথাও বাতি জ্বলবে না। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি মেয়র ইকরামুল হক টিটু, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, সেনাবহিনীর লে. কর্ণেল মোহাম্মদ মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, চেম্বার সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আমিনুল হক শামীম, প্রেসকাবের সাধারণ সম্পাদক অমিত রায়, জিলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে এর আগে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, বিভিন্ন উপজেলা প্রশাসন, পৌরসভার মেয়র, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নগর থেকে শুরু করে পাড়া মহল্লা, গ্রামগঞ্জে অবিরাম প্রচারণা চালিয়ে আসছে। করোনা সংক্রমণরোধে ১০ দিনের সরকারী ছুটি ও সকল ধরণের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলকারী ট্রাক, জীপ, প্রাইভেটকার ও মাইক্রোবাসে যাত্রীবহন, বিভাগীয় নগরীতে পাল্লা দিয়ে চলছে অগনিত অটোবাইক, ব্যাটারী চালিত রিক্সা। হোম কোয়ারেন্টাইন সহ সরকারী নির্দেশনায় প্রত্যেককে নিজ নিজ ঘরে অবস্থান নেওয়ার নির্দেশনা মান্য করাতে দেশের দু এক জায়গায় আইন শৃংখলা বাহিনীর সাথে অনাখাঙ্কিত ঘটনা ঘটে। এতে কতিপয় দুষ্টচক্র ফেইসবুকে নানা অপপ্রচার শুরু করে। এতে প্রশাসন অনেকটা ঢিলেঢালা ভাব দেখায় বলে জনশ্রুতি রয়েছে। এর পরও গত রবিবার নগরীর প্রবেশ পথ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারাকান্দা বাইপাস মোড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ২১গাড়িকে জরিমানা করেছে।

এর আগে ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান নগরীর পাটগুদাম ব্রীজের মোড়ে বাসস্ট্যান্ডে সকালে জনসাধারণকে সচেতন করতে তিনি নিজে মাইকিং করে, অযথা ঘর থেকে বের না হয়ে ঘরে অবস্থান করে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নগরীর প্রবেশ পথ বাইপাস মোড়ে সেনাবাহিনীর সদস্যরা করোনা থেকে বাচঁতে এবং সংক্রমণরোধে বিভিন্ন প্লেকার্ড নিয়ে সড়কে অবস্থান নেয়। এ সময় হ্যান্ড মাইকে মানুষকে করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ট্রাক, জীপ, প্রাইভেটকার ও মাইক্রোবাসে অনিয়ম করে যাত্রীবহন করায় ২১ যানবাহনকে ৮ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ থেকে ময়মনসিংহে প্রশাসনের কঠোর নজরদারী প্যাডেল রিক্সা ছাড়া ব্যাটারী ও ইঞ্জিন চালিত যানবাহন বন্ধ।

আপডেট সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০