সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

করোনা ভাইরাস পরীক্ষা ছাড়াই ভারতীয় ট্রাকচালকরা বাংলাদেশে প্রবেশ করছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেনাপোল সীমান্তে থেকে ফিরে::- মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার::-

বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশিদের ভারত প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও করোনা ভাইরাস পরীক্ষা ছাড়াই ভারতীয় ট্রাকচালকরা অনায়াসেই বাংলাদেশে প্রবেশ করছে। বেনাপোল স্থলবন্দরে পাসপোর্টযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসা ভারতীয় ট্রাকচালক ও হেলপাররা বাংলাদেশে প্রবেশ করছে কোনোরকম স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই। ফলে বেনাপোল বন্দর এলাকায় করোনার ঝুঁকি বাড়ছে। আতঙ্ক ছড়াচ্ছে বন্দর এলাকায়। এ দিকে পাসপোর্টযাত্রীদের প্রবেশ বন্ধ হওয়ায় প্রতিদিন প্রায় ৩৮ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান প্রতিদিন ৭ থেকে ৮ হাজার যাত্রী বেনাপোল হয়ে ভারতে যায়। করোনা ভাইরাস আতঙ্কে যাতায়াত সাময়িকভাবে বন্ধ রেখেছে ভারত সরকার। শনিবার সকাল থেকে বাংলাদেশসহ বিশ্বের কোনো দেশের পাসপোর্টযাত্রীকে ভারতে প্রবেশ করতে দেয়া হয়নি। ১৩ তারিখের আগে যারা ভারত ভ্রমণে গেছেন আর যারা বাংলাদেশে এসেছেন কেবলমাত্র সে সব পাসপোর্টযাত্রী বেনাপোল-পেট্টাপোল ইমিগ্রেশন দিয়ে যাতায়াত করছেন।

রোববার প্রায় ৩০০ ভারতীয় পাসপোর্টযাত্রী দেশে ফিরে গেছেন। বেনাপোল ইমিগ্রেশনে আধুনিক থার্মো স্ক্যানার দিয়ে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এ দিকে আমদানি-রফতানি সচল রয়েছে। ফলে ভারতীয় ট্রাকচালকরা বাংলাদেশে প্রবেশ করছে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া। তাই করোনার ঝুঁকি থেকেই যাচ্ছে।

বন্দর উপ-পরিচালক আবদুল জলিল জানান বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের কোনো নির্দেশনা তারা পাননি। এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে। মেডিকেল টিমের সদস্যরা দেশে ফিরে আসা নাগরিকদের প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করছেন কি না? বিষয়টি জানতে চাইলে তিনি জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে আসা সবাইকে স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা ভাইরাস পরীক্ষা ছাড়াই ভারতীয় ট্রাকচালকরা বাংলাদেশে প্রবেশ করছে।

আপডেট সময় : ১১:২৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০