আলহাজ গোলাম মোস্তফা ভালুকা পৌর এলাকার ৩নং ওয়ার্ডে কর্মহীন মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন
- আপডেট সময় : ০৫:১৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে

শরীফ হোসেন ভালুকা প্রতিনিধি–
ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা ভালুকা পৌর এলাকার ৩নং ওয়ার্ডে কর্মহীন মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন। ত্রান সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, সাবান রয়েছে বলে জানান তিনি। আলহাজ গোলাম মোস্তফা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় দেশে লকডাউন চলছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকলের প্রতি নির্দেশনা রয়েছে করোনা সংক্রমন রোধে নিজ ঘরে অবস্থান করার এবং অতি প্রয়োজনে বেড় হলেও সামাজিক দুরত্ব বজায় রাখার। নিজের, পরিবারের ও দেশের স্বার্থে সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা মেনে চলুন। এসময় তিনি নিজস্ব তহবিল থেকে উপস্থিত কর্মহীন মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দেন।তিনি আরও বলেন, পরবর্তিতে পৌর এলাকার অন্যান্য ওয়ার্ড ও উপজেলার প্রতিটি ইউনিয়নে কর্মহীন পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী পৌছে দেওয়া হবে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এড. শওকত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহম্মেদ, ওয়ার্ড কাউন্সিলর মাজাহারুল অলম, সামসুদ্দিন আহম্মেদ, তসলীম খান ও সঞ্জয় প্রমূখ।

























