সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ত্রাণের জন্য ডেকে জনসমাগম করে ছবি তুলে ত্রাণ দেয়নি ওয়ালটন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০ ২৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
লালমনিরহাটে করোনা ভাইরাসের কারণে বেকার হওয়া মানুষজনকে ত্রাণের জন্য ডেকে জনসমাগম করে ছবি তুললেও ত্রাণ দেয়নি বাংলাদেশী মাল্টিন্যাশনাল কোম্পা‌নি ওয়ালটন।

সোমবার (৩০ মার্চ) জেলার হাতীবান্ধা উপজেলার মেডিক্যাল মোড় এলাকায় ওয়ালটন শোরুমের সামনে ত্রাণের জন্য অপেক্ষমাণ লোকজন এমন অভিযোগ করেন।

ত্রাণের জন্য অপেক্ষায় থাকা শাহিদা বেগম ও রহিজা বেগম বলেন, ওয়ালটনের হাতীবান্ধা মেডিক্যাল মোড়স্থ শোরুমে সোমবার সকালে ত্রাণ বিতরণ করা হবে এমন একটি খবর দেয়া হয় তাদের। সোমবার সকালে তারা বিভিন্ন এলাকা থেকে শোরুমের সামনে ভীর করেন। কিছুক্ষন পর ওয়ালটনের কর্মকর্তা-কর্মচারীরা ৫০টি মত ত্রাণের প্যাকেট শোরুমে নিয়ে আসেন। এ সময় লোকজনকে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে যেতে বলেন। লোকজন সারিবদ্ধ হয়ে দাড়িয়ে গেলে ওয়ালটনের কর্মকর্তা-কর্মচারীরা ছবি তুলেন ও ভিডিও করেন।

পরে, ত্রাণ বিতরণ না করে তারা শোরুম বন্ধ করে চলে যায়। কিন্তু ত্রাণের জন্য আসা লোকজন সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন না খেয়ে অপেক্ষা করেও ত্রাণ না পেয়ে বাড়ি ফিরে গেছেন।

ওয়ালটনের হাতীবান্ধা শোরুমের ম্যানেজার আশীষ রায় বলেন, আমরা গ্রামে গ্রামে গিয়ে আমাদের কাজ কর্ম করেন এমন ৫০ জন শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করেছি। শোরুমের সামনে কেন এত মানুষ সমাগত হলো তা আমিও জানি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ত্রাণের জন্য ডেকে জনসমাগম করে ছবি তুলে ত্রাণ দেয়নি ওয়ালটন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০