চাল-ডালের জন্য দ্বারে দ্বারে দুদিন ধরে ৫ শিশুসহ ৪ নারী।
- আপডেট সময় : ১২:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০ ২০৮ বার পড়া হয়েছে

মোঃ আবুল বাশার স্টাফ/ রিপোর্টার মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-
চারজন নারী পাঁচ শিশুকে সঙ্গে নিয়ে দুই দিন ধরে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন। রাজধানীর এ-গলি থেকে ও-গলি, এক রাস্তা থেকে অন্য রাস্তায় তারা ঘুরছেন।
কোথাও সরকারের ঘোষণা দেয়া চাল-ডাল পাচ্ছেন না তারা। ঘুরতে ঘুরতে বুধবার ১ এপ্রিল বেলা ১১টার দিকে ক্লান্ত অবস্থায় রাজধানীর ফার্মগেট এলাকার আগোরা সুপারশপের সামনে সড়ক বিভাজকের ওপর বিশ্রাম নিচ্ছিলেন তারা।
উচ্চবিত্তরা আগোরা সুপারশপের পাশে গাড়ি থামিয়ে বাজার করছেন আর এদিকে অভুক্ত নয়জন।
একজন উচ্চবিত্ত বাজার করে গাড়িতে ওঠার সময় সেই চার নারীর একজন ছুটে গেলেন তার কাছে। তার দুই সন্তানও গেল সঙ্গে। বাজার করে যাওয়া সেই ব্যক্তি তাদেরকে ১০০ টাকা দেন। সবাইকে ভাগ করে নিতে বললেন।
এ সময় আরও কয়েকজন এসে হাজির হলো সেখানে। এরপর সেই ১০০ টাকার জন্য তাদের মধ্যে এক ধরনের যুদ্ধ শুরু হয়ে যায়। এ যেন দুর্ভিক্ষের চিত্র।
























