সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

কে হচ্ছেন নতুন আইজিপি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ ২২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নতুন কেউ দায়িত্বে আসছেন, নাকি বর্তমান আইজিপির মেয়াদ বাড়ানো হবে—এ নিয়ে এখন জোর আলোচনা চলছে। তবে আইজিপি হওয়ার পথে সবচেয়ে এগিয়ে আছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের নাম। বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর মেয়াদ আগামী ১৩ এপ্রিল শেষ হতে যাচ্ছে।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, নতুন আইজিপি কে হচ্ছেন তা নিয়ে আলোচনার পাশাপাশি সদর দপ্তরের কাজকর্মেও গতি কমে গেছে। সবাই তাকিয়ে আছেন পরবর্তী আইজিপির দিকে। বড় ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে কেউ ঝুঁকি নিতে চাইছেন না।

বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা যিনি বর্তমানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালের ৭ জানুয়ারি তারিখ থেকে তিনি এই পদের দায়িত্বে আছেন। ১৯৮৮ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজীর জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বসনিয়া ও কসোভোতে কাজ করেছেন। তিনি ডিএমপি কমিশনার ছিলেন।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, কে আইজিপি হবেন, তা প্রধানমন্ত্রীর ওপরই নির্ভর করছে।

মহাপরিদর্শক পদে জাবেদ পাটোয়ারির ২০১৮ সালের ৩১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে র‌্যাবের ডিজি পদে কর্মরত অতিরিক্ত আইজিপি বেনজীর আহমেদ এর চাকরির মেয়াদ আছে ২০২২ সাল পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কে হচ্ছেন নতুন আইজিপি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০