তেতুলিয়ায় মাটি চাপায় পাথর শ্রমিকের মৃত্যু।
- আপডেট সময় : ০২:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:- নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। জানাযায়, আজ সোমবার সকালে ভজনপুর ইউনিয়নের মুর্খাজোত গ্রামের পাথর শ্রমিক নুর ইসলাম করতোয় নদীতে পাথর উত্তোলন করতে যায়। পাথর সংগ্রহের এক পর্যায়ে নদীর তীর ভেঙ্গে মাটি চাপা পড়ে শ্রমিক নুর ইসলাম। সে তিরনইহাট ইউনিয়নের আবু হানিফের পুত্র। এসময় তার সঙ্গীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় দুই ঘন্টা তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪ টায় তেতুলিয়া হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফা আকতার প্রমি তাকে মৃত ঘোষণা করেন।
এব্যপারে তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

























