সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ঝালকাঠি তিনজন সাংবাদিককে গণধোলাই। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০ ৩০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে সাংবাদিক পরিচয়ে একটি মুরগীর দোকান থেকে চাঁদা নেওয়ার সময় তিনজনকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। সোমবার দুপুরে শহরের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। দোকানীর অভিযোগের পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয়রা জানায়, কাঠপট্টি এলাকার কামাল মৃধার পোলট্রি মুরগীর দোকানের কর্মচারী সুমন মুরগী বিক্রি করছিলেন। এসময় সাংবাদিক পরিচয় দিয়ে বশির আহম্মেদ খলিফা, রুহুল আমিন রুবেল ও রিয়াজুল ইসলাম বাচ্চু নামে তিন ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে দোকান খুলে রাখার জন্য ৫ হাজার টাকা চাঁদাদাবি করেন। চাঁদা না দিলে মোবাইল কোর্ট করিয়ে একলাখ টাকা জরিমানা করানোর হুমকি দেয়। এটি খাদ্য সামগ্রীর দোকান অর্ন্তভুক্ত জানালে, ওই ব্যক্তিরা দোকান কর্মচারী সুমনকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। ভয় পেয়ে সুমন ওই তিন ব্যক্তিকে ১৮০০ টাকা তুলে দেন। বাকি টাকা পরে এসে নিয়ে যাবে বলেও হুমকি দেয় তারা। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে ওই তিন ব্যক্তিকে গণধোলাই দেয়। লোকজনের তোপের মুখে পালিয়ে যায় কথিত তিন সাংবাদিক মোহনা টিভির প্রতিনিধি রুহুল আমিন রুবেল মোহুরী, ভোরের সময় প্রতিনিধি বশির খলিফা ও বর্তমান কথা প্রতিনিধি রিয়াজুল ইসলাম বাচ্চু।

উল্লেখ এরা গত দুই তিন বছর যাবত ঝালকাঠিতে সাংবাদিক পরিচয় দিয়ে নানাভাবে মানুষকে হয়রানী ও চাঁদাবাজি করে আসছে। এদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি মামলা থানায় রেকর্ড এবং চার্জশিট হলেও প্রভাবশালী রাজনৈতিক ব্যাক্তিদের মধ্যস্থতায় বাদী মামলায় আপোষ করতে বাধ্য হন। সারা দেশের মানুষ যখন করোনাভাইরাসের আক্রমন থেকে বাচাঁর জন্য লড়াই করছে তখন এসব সাংবাদিকরা বিদেশ ফেরত ব্যাক্তিদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা দাবি করে। গত ২৭ মার্চ সকালে পশ্চিম ঝালকাঠি যুব উন্নয়নের পিছনে সৌদি ফেরত কচি বেগমকে ভয় দেখিয়ে রুবেল ও বশির দুই হাজার টাকা নিয়ে যায়। কচি বেগম নিজে ঘটনাটি পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানায়।

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত বলেন, এসব অপসাংবাদিকদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, এদের কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ। এরা কেউ প্রেস ক্লাবের সদস্য নয়। তবে এসব অপসাংবাদিক চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসন এবং ভুক্তভোগীরা কেউ ব্যবস্থা নিলে প্রেসক্লাব তাদের পাশে থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি তিনজন সাংবাদিককে গণধোলাই। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০