সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

স্বামীর শরীরে জ্বর থাকায় ঘর থেকে বের করে দিলেন স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন :: করোনা সন্দেহে বগুড়ার আদমদীঘিতে ঢাকাফেরত রাজমিস্ত্রী স্বামীর শরীরে জ্বর থাকায় ঘর থেকে বের করে দিলেন স্ত্রী। ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস রয়েছে কিনা এ নিয়ে গতকাল সোমবার সকাল থেকে ওই গ্রামে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ওই গ্রামের দুবাই ও ঢাকাফেরত আরো দুই ব্যক্তি গত ২০ মার্চ নিজ বাড়িতে এসে তাদের অত্মগোপন করে থাকেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, আদমদীঘির কেশরতা গ্রামের মোজাম্মেল হকের ছেলে কাবিল উদ্দীন ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে সোমবার ভোরে ট্রাকযোগে বাড়িতে আসেন। বাড়ি আসার পর তার শরীরে জ্বর রয়েছে, কথাটি শুনে তার স্ত্রী ঘর থেকে তাকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে রাখেন। এছাড়া একই গ্রামের দুবাইফেরত নজরুল ইসলামের ছেলে ইউসুফ আলী ও ঢাকা ফেরত বয়েজ উদ্দীনের ছেলে মেরিন প্রকৌশলী মেহেদী হাসান গত ২০ মার্চ নিজবাড়িতে এসে তারা আত্মগোপন করেন। এ নিয়ে হৈচৈ শুরু হলে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকে অবগত করার পর তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ানের শরনাপন্ন হন এবং পুরো মেডিক্যাল টিম নিয়ে কেশরতা গ্রামে যান। সেখানে ওই তিন পরিবারের সাথে কথা বলে ও শরীর পরীক্ষা করে তাদের তেমন কোন উপসর্গ নেই বলে দাবী স্বাস্থ্য কর্মকর্তার।

পরে ওই তিন পরিবারের সকলকে ১৪দিন হোম কোয়ারেন্টিনে রেখে বাড়িগুলোতে লাল পতাকা উড়িয়ে দেন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা তিন পরিবারকে ১৪ দিনের খাবার দায়িত্ব নেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর শরীরে জ্বর থাকায় ঘর থেকে বের করে দিলেন স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০