গভীর রাতে হতদরিদ্রদের বাড়িতে খাবার নিয়ে হাজির ওসি আফজাল”
- আপডেট সময় : ০২:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ১৪১ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
গভীর রাতে হতদরিদ্রদের বাড়িতে খাবার নিয়ে হাজির আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন
গভীর রাতে হতদরিদ্র মানুষের বাড়িতে চাল, ডাল, আলু, পেঁয়াজ পৌঁছে দিলেন বরিশালের আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে দেয়া হয়েছে চাল,ডাল,আলু,পেঁয়াজ
দেশে অঘোষিত লকডাউন থাকায় মানুষ ঘরে বন্দি। এতে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবীরা। সরকার ত্রাণ সহায়তা চালু করলেও তা প্রয়োজনের তুলনায় কম। যে কারণে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে
আগৈলঝাড়া থানার ওসি। ওসি আফজাল হোসেনের নিজেদের অর্থায়নে তিনি শুরু করেছে খাদ্য সহায়তার কাজ।
ওসি আফজাল হোসেন বলেন ‘সরকারের আদেশে সবাই ঘরে আছেন। ফলে যারা রিকশা চালান, ভেন চালান, ইজিবাইক চালান, মাহিন্দ্র চালান ও চায়ের দোকানদার সহ দিনমজুর সেইসব খেটে খাওয়া মানুষ দুরাবস্থা আছেন। কাজ না পেয়ে অনেকে না খেয়ে আছেন এমন সংবাদ আমাদের কানে এসেছে। আমি চাল, ডাল, আলু, পেঁয়াজ, বিভিন্ন এলাকায় গিয়ে বিতরণ করছি। দিনের বেলায় অনেক মানুষ জড়ো হয়ে যায়, যে কারণে আমরা রাতে এসেছি। আগেই খোঁজ নিয়ে তালিকা করা কিছু পরিবারের সদস্যদের এ সহায়তা দিচ্ছি। যাতে স্টে হোম ও সোস্যাল ডিসটেন্সের নিয়ম রক্ষা হয়। তিনি আরও বলেন, ত্রাণ বিতরণকালে দরিদ্র পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছেন। সামান্য সাহায্য পেয়েও তারা খুশি হয়েছেন। তারা অনেকে না খেয়ে, আবার অনেকে দু-এক বেলা খেয়া দিন পার করছেন বলে জানিয়েছেন।
ওসি আরো বলেন সরকারী আদেশ মেনে করোনা ভাইরাস প্রতিরোধে আগৈলঝাড়া থানা এলাকার রিক্সা, ভ্যান, অটো, মাহিন্দ্র চালাক কর্মহীন শ্রমিক গন নিজ নিজ বাড়িতে অবস্থান করায় তাহাদের বাড়িতে শনিবার সন্দা থেকে গভীর রাত অবধি নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হয়েছি।
শনিবার সন্দা থেকে গভীর রাত অবধি দুঃস্থদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, সাংবাদিক বি এম মনির হোসেন সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব, অনান্য সাংবাদিক গন ও পুলিশ সদস্য গন,

























