সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ভালুকায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীফ হোসেন ভালুকা প্রতিনিধি::-

২৮ মার্চ শনিবার ভালুকা পৌর এলাকার বিভিন্ন অলিগলিতে খেটে খাওয়া মানুষের হাতে চাল,ডাল, আলু ও দুটি করে সাবান সহ খাদ্য সামগ্রী তুলে দিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মুনিরুজ্জামান মামুন। এ সময় তিনি বাহিরে কর্মরত খেটে খাওয়া মানুষদের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস হতে মুক্ত থাকার জন্য সকলকে বাড়ীতে অবস্থান করতে হবে, মুখে মাক্স লাগানো সাবান দিয়ে হাত ধোয়া বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে আসা থেকে বিরত থাকা ও সরকার ঘোষিত সকল নিয়ম মেনে চলার পরামর্শ দেন। মহামারি করোনা প্রভাবে গত কয়েকদিন যাবৎ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান অফিস যানবাহন বন্ধ থাকার কারনে বিপাকে পরেছেন খেটে খাওয়া দিন মজুর শ্রেণীর মানুষ। ছেলে মেয়েদের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে করোনা আতংককে বুকে চেপে পুলিশের তাড়া উপেক্ষা করে অনেক শ্রমিককে ভালুকায় দিন হাজিরায় মাটি কাটা মুট বওয়া ইত্যাদি কাজ করতে দেখা যায়। যানবাহন শুন্য রাস্তায় রুটি রুজির জন্য অনেকে রিক্সা ও ভ্যান নিয়ে রাস্তায় নামতে দেখা যায়। মাঝে মধ্যে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর তাড়া খেয়ে পিছু হটতে বাধ্য হয় তারা আবার ফিরে আসে। দেশের এই দুর্যোগ মুহূর্তে যখন সবাই নিরাপদ থাকতে ঘরে অবস্থান করছে তখন ওইসব মানুষরা বেঁচে থাকার লড়াইয়ে সব কিছু উপেক্ষা করে মাটির টুরকি মাথায় নিচ্ছে। এসব মানুষদের ঘরমুখো করতে সরকারের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সমাজের বিত্তবানরা মানবতার হাত বাড়াতে এগিয়ে আসবেন এটাই সকলের কাম্য। অপরদিকে করোনা ভাইরাস হতে সকলকে মুক্ত রাখতে হোম কোয়ারেইন্টাইনে থাকার লক্ষে উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর পক্ষ হতে প্রচার প্রচারনা সহ নানা উদ্যোগ সারা উপজেলায় অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালুকায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন।

আপডেট সময় : ০৪:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০