ব্যাংক গ্ৰাহকদের জন্য জরুরী সতর্কতা।
- আপডেট সময় : ০৯:৪১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০ ৩২৭ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম দামুড়হুদা বিশেষ প্রতিনিধি::-
বাংলাদেশের সকল তফসিলী ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ সতর্কতা। ২৯ শে মার্চ হতে ২ রা এপ্রিল ২০২০ ইংরেজি পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয় ব্যাংকসমূতহ সকল ধরনের সেবা হিসেবে সকাল ১০ টা হতে দুপুর ১-৩০ টা পর্যন্ত খোলা থাকবে। কিন্তু নগদ টাকা জমা ও উত্তোলন হবে বেলা ১২:০০ পর্যন্ত এই সময়ের মধ্যে সকল গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম শেষ করতে হবে। করোনা ভাইরাস এর জন্য বাংলাদেশ সরকারের ঘোষিত জরুরী অবস্থায় টাকা লেনদেন ব্যতীত অন্যান্য সেবা হিসেবে একাউন্ট, খোলা, ক্লোজ করা, এফডিআর ভাঙ্গানো, ছবি ,সিগনেচারের মতো কাজ হতে আপাতত : বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে ।টাকা-পয়সার লেনদেন এর সময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। যে কয়টি সেবাদান প্রতিষ্ঠান বাংলাদেশে করোনা ভাইরাসের জরুরি অবস্থায় জরুরী সেবা দিচ্ছে তন্মধ্যে ব্যাংক প্রতিষ্ঠান একটি।

























