সংবাদ শিরোনাম ::
তালতলীতে সামাজিক দূরত্বে জেলেদের চাল বিতারন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০ ২৩৩ বার পড়া হয়েছে

জলিলের রহমান স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস সংক্রম ঠেকাতে সামাজিক দূরত্ব মেনেই বরগুনার তালতলীতে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সোনাকাটা ইউনিয়নে ৭১ জেলেকে ভিজিএফ চাল দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের জেলেদের জাটকা ইলিশের অবরোধের বিশেষ সহায়তা ভিজিএফ ৪০ কেজি করে চাল ৭১ জেলেকে বিতরণ করা হয়। সামাজিক দূরত্বের দাগ এঁকে দেওয়া হয়। এর পর দাগের ভেতরে থাকা অবস্থায় জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা বলেন, ‘আমি উপস্থিতি থেকে সামাজিক দূরত্ব মেনেই জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বাকিদের ক্ষেত্রেও এ পদ্ধতি মেনেই দেওয়া হবে।’
























