সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর করােনা সচেতনতা।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে

মোঃ মোক্রারুজ্জামান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা::-
করােনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনী। শুক্রবার দুপুরে জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা পৌরসভা কর্তপক্ষদের সাথে নিয়ে প্রচারণায় নামে সেনাবাহিনী। জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয় এ প্রচারণা। সেনাবাহিনীর সাথে প্রচারণায় ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট সিব্বির আহম্মেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারি কমিশনার ভুমি ইসরাত জাহান। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রচারণা শুরু করে শহরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে পরে দলটি বড় বাজারে এসে বাজারে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের কোরানা ভাইরাস বিষয়ে সকলকে সতর্ক করেন।

























