সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা সাঈদ খোকন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০ ২৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-

করোনা ভাইরাসের কারণে দেশে চলমান সংকটে নিম্নআয়ের ৫০ হাজার হতদরিদ্র পরিবারের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শুক্রবার বিকেলে নগরীর গুলিস্তানে জীবাণুনাশক ছিটানোর গাড়ি পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন। সাঈদ খোকন বলেন অনেক আগে থেকে আমাদের দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। আমি আমার সম্মানিত নগরবাসীদের আহ্বান জানাবো তারা যেনো বাড়ি থেকে বের না হয়। পাশাপাশি দেশের বিত্তবান সবাইকে আহ্বান জানাবো তারা যেন এই দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান। দক্ষিণের মেয়র বলেন কোনো নাগরিক যদি বাসায় থেকে আমাদের হটলাইনে ফোন করে খাবার সঙ্কটে রয়েছেন বলে জানান আমরা তার বাসায় খাবার পৌঁছে দেবো। এজন্য আমাদের নির্বাচিত কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন। আমার মেয়াদ থাকুক আর নাই থাকুক আমি সব সময় নগরবাসীর পাশে আছি এবং থাকবো। আপনারা আমাকে সব সময় পাশে পাবেন। তিনি আরও বলেন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য আমাদের সাতজন ম্যাজিস্ট্রেটসহ গঠিত কমিটির সবাই কাজ করছেন। প্রতিদিন আমরা এর তথ্য সংগ্রহ করছি। এ সময় তিনি উপস্থিত শতাধিক হতদরিদ্র রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া আগামীকাল শনিবার থেকে খাবার সামগ্রী বিতরণ শুরু হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা সাঈদ খোকন।

আপডেট সময় : ০৫:০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০