সংবাদ শিরোনাম ::
দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান গাঁজাসহ ১ জন গ্রেফতার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ১২১ বার পড়া হয়েছে

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী সাকিবুল হাসান শাকিল ২৪ গ্রাম আন্দুলবাড়ীয়া কুলতলা জীবননগরের পিতা মনিরুল ইসলাম মনিরের ছেলে। পুলিশ জানায় গতকাল সকাল ৯ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাহবুব এর নির্দেশে এসআই শফিকুল, এ এস আই মহিউদ্দিন, এ এস আই মারুফ এবং সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পুরাতন বাজার মসজিদ এলাকা হতে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় সাকিবুল হাসান শাকিলকে। গ্রেফতারকৃত সাকিবুল হাসান শাকিলের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।


























