সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অন্যদের বাঁচাতে আত্মহত্যা করলেন করোনা আক্রান্ত নার্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ২১ হাজার ১৭৪ জন মানুষ মারা গেছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এরই মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ হাজার। মৃত্যু হয়েছে ৬ হাজার ৮২০ জনের।
এমন অবস্থায় রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন দেশটির চিকিৎসক ও নার্সরা। সেবা দিতে গিয়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনায়। মৃত্যুও হয়েছে অনেক ডাক্তার-নার্সের। তবে এবার রোগীদের সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর সেটি যাতে অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে সেজন্য আত্মহত্যা করেছেন ইতালির এক নার্স।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, করোনায় ইতালির সবচেয়ে বেশি বিপর্যস্ত এলাকা লোম্বার্দি অঞ্চলের একটি হাসপাতালে কর্মরত ছিলেন ডেনিয়েলা ট্রেজি (৩৪) নামের ওই নার্স। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর সময় থেকে তিনি একেবারে সামনে থেকে রোগীদের সেবা দিয়ে আসছিলেন।

করোনার বিস্তার নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে প্রচণ্ড চেষ্টা করছিলেন ডেনিয়েলা। এ সময় প্রাণঘাতী এই ভাইরাসে নিজের সংক্রমিত হওয়ার আশঙ্কা করছিলেন তিনি। এটা নিয়ে চরম বিষন্নতায় ভুগছিলেন। তিনি গত ১০ মার্চ থেকে বাসায় ছিলেন। তবে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন না।

এদিকে ওই নার্সের প্রাণহানির ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির বিচার বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অন্যদের বাঁচাতে আত্মহত্যা করলেন করোনা আক্রান্ত নার্স

আপডেট সময় : ০৭:০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০