সংবাদ শিরোনাম ::
সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে দুটি এনজিওর ৩ কর্মী আটক। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ৩৯৮ বার পড়া হয়েছে

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার/ মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-
ঠাকুরগাঁওয়ে সরকারি আদেশ অমান্য করে ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে দুটি এনজিওর তিনজন কর্মীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন পৌরসভার হাজীপাড়া ও গোয়ালপাড়া থেকে ঋণের কিস্তি উত্তোলনের সময় ওই তিনজনকে আটক করেন। আটককৃতরা হলেন বেসরকারি সংস্থা ইএসডিও আশ্রমপাড়া শাখার এসবি এম মহিউদ্দিন, ফিল্ড অফিসার মনিকা আখতার ও এনজিও পদক্ষেপর ফিল্ড অফিসার জিতেন্দ্রনাথ রায়। ওই তিনজনকে জেলা ম্যাজিস্ট্রেট ড. কামরুজ্জামান সেলিমের কাছে হস্তান্তর করা হয়। তিনি আটককৃতদের তিন ঘণ্টা পর ছেড়ে দেন।


























