সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি\
বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের বন্দর বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাঝে মরণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ এ লিফলেট বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ডা.খোরশেদ আলম সেলিম,উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। ###
























