সংবাদ শিরোনাম ::
করোনা ভাইরাস পরিস্থিতিতে সার্বিক বিষয়ে জরুরি সভা গৈলা মডেল ইউনিয়নে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০ ৩৭৫ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
করোনা_ভাইরাস মোকাবেলায়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সকল নির্দেশনা জনগন এর মাঝে পৌঁছে দিতে গৈলা মডেল ইউনিয়ন পরিষদ এ জরুরি দুর্যোগ মোকাবেলা সভা অনুষ্ঠিত হয়েছে। গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বাকাল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বিপুল দাস, বাংলাদেশ আওয়ামী লীগ গৈলা ইউনিয়ন শাখার সভাপতি হালিমুজ্জামান হালিম, আগৈলঝাড়া থানার, গৈলা ইউনিয়ন এর দায়িত্বরত পুলিশ উপ-পরিদর্শক জনাব তৈয়বুর রহমান, ইউনিয়ন এর সচিব সহ সকল ওয়ার্ডের সদস্য এবং চৌকিদার সহ গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























