সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

আগৈলঝাড়ায় ইউএনও’র নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় বাজার ব্যবসায়ীদের প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়ায় সরকারের নির্দেশিত বাজার নিয়ন্ত্রনে মোবাইল কোর্টে অতিরিক্ত দামে পিয়াজ বিক্রি ও পিয়াজ কেনার রশিদ না দেখাতে পারার অভিযোগে এক ব্যসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু গৈলা বাজারের ব্যবসায়ী সালাউদ্দিন বেপারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ৩০ টাকা দরে তার ৬মন পিয়াজ বিক্রি করলেন ইউএনও এবং ২৪ কেজি পিয়াজ নিয়েও গেলেন ইউএনও। তার এই মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলার সর্বত্র চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত গতকাল শনিবার দুপুরে গৈলা বাজারে উপস্থিত হয়ে ব্যবসায়ী সালাউদ্দিনের কাছে এবিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন বলেন আমি কোন সাংবাদিকের কাছে ইউএনও পিয়াজ নিয়ে গেছে এমন কথা বলিনি। সালাউদ্দিন বাজারে উপস্থিত সকল মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। মিথ্যা সংবাদ প্রকাশের কারনে ব্যবসায়ী ও সরকারের ভাব মূর্তি ক্ষুন্ন হয়েছে বলে দাবি করেন ওই বাজারের ব্যবসায়ীরা। এসময় ব্যবসায়ীরা বলেন সরকারের সকল কাজে সহযোগিতা করা হবে এবং বিভ্রান্তিমুলক সংবাদ প্রকাশেও সাংবাদিকদের সর্তক থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, ব্যবসায়ী কমিটির সভাপতি সুশান্ত কর্মকার, সাধারন সম্পাদক ফারুক সরদার, গৈলা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল ইসলাম চান, আ’লীগ নেতা ইয়াকুব আলী শিল্পী মোল্লা, সরকারি শহীদ আঃ রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ মোল্লাসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় ইউএনও’র নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় বাজার ব্যবসায়ীদের প্রতিবাদ

আপডেট সময় : ০৫:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০