দর্শনা কেরু এন্ড কোম্পানির গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন আমিনুল ইসলাম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
- আপডেট সময় : ০৪:৫৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে

কেরু এ্যান্ড কোম্পানি থেকে ফিরে:- মোঃ আমিনুল ইসলাম দামুড়হুদা বিশেষ প্রতিনিধি::-
চুয়াডাঙ্গা জেলার দর্শনা কেরু এন্ড কোম্পানির গাড়ি এখন ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন কেরুজ চিনিকলের জিএম খামার ম্যানেজার আমিনুল ইসলাম। নিয়মের কোন তোয়াক্কা না করে আমিনুল ইসলাম কেরু কোম্পানির গাড়ি অবৈধ ভাবে ব্যবহার করে প্রতিদিন তার স্ত্রী ও ২ সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া আসা সহ সকল ব্যাক্তিগত কাজে ব্যাবহার করেন। জানা গেছে আমিনুল ইসলাম কেরুতে যোগদানের পর থেকেই বিভিন্ন ভাবে ক্ষমতার অপব্যবহার করে চলেছেন তিনি। সম্প্রতি তিনি তার আবাসিক কোয়াটারের আঙিনা থেকে ৩ টি তাজা চারা কাঁঠাল গাছ, তেঁতুল ধরা গাছের ডাল এবং মুকুল ধরা আম গাছের মোটা মোটা ডাল কর্তন করেছেন। বড় গাছের কারনে তিনি নিচে যে সবজি বাগান করেছেন তাতে পর্যাপ্ত আলোর প্রয়োজনে এবং তার সন্তানদের ব্যাডমিন্টন সহ অন্যান্য খেলাধুলা করার জন্যই কর্তন করেছেন বলে জানা গেছে। প্রতিদিন তার ২ সন্তানকে স্ত্রী সহ স্কুলে নিয়ে যাওয়া ও নিয়ে আসার জন্য খামারের কাজের ব্যবহৃত জীপ চুয়াডাংগা ক- ১০ ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। যা পুরোপুরিভাবে অনিয়ম। এ নিয়ে প্রশ্ন উঠেছে অভিযুক্ত আমিনুলের বিরুদ্ধে তিনি একজন কর্মকর্তা হয়েও যদি এভাবে অনিয়ম করেন তাহলে সাধারণ কর্মচারীরা কি করবেন নাকি অফিসার বলে যা ইচ্ছা তাই করবে তাই উক্ত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই আশা সচেতন মহলের।























