সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ছয় মাস বিনামূল্যে চাল-ডাল-গম দেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০ ৭৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার::-

করোনাভাইরাসের কারণে আর্থিক সংকট সর্বত্র। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষরা। তাদের কথা মাথায় রেখেই আগামী ছয় মাস রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য দেয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ মার্চ শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রেশন ব্যবস্থার মাধ্যমে ৭ লক্ষ ৮৫ হাজার মানুষকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল দেয়া হবে। এখন দু-টাকা কেজি দরে মাসে পাঁচ কেজি করে চাল পাওয়া যায় রেশন থেকে। সেই চালটাই এবার বিনামূল্যে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। করোনার জেরে যাতে রাজ্যের মানুষকে অভুক্ত অবস্থায় দিন কাটাতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন যে আগামী ৩১ মার্চ পর্যন্ত ৫০ শতাংশ করে সরকারি কর্মচারী বাড়ি থেকে কাজ করবেন। অর্থাৎ রোটেশন পদ্ধতিতে দপ্তরে যোগ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। বেসরকারি সংস্থাগুলোকেও হাজিরা ৫০ শতাংশ কমিয়ে দিতে অনুরোধ করেছেন তিনি। কলকাতায় এখনো আন্তর্জাতিক বিমান নামা বন্ধ হোক বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছয় মাস বিনামূল্যে চাল-ডাল-গম দেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আপডেট সময় : ০৪:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০