চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ২০০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ আসামি গ্রেফতার: আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১২:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ মোক্রারুজ্জামান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা::-
চুয়াডাঙ্গা জেলাকে মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম। সেই জন্য চুয়াডাঙ্গা পুলিশ বাহিনী রাতদিন কাজ করে যাচ্ছেন। গতকাল রাত সাড়ে ৯ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন কুকিয়া চাঁদপুর গ্রামের প্রতিবন্ধী স্কুলের সামনে দর্শনাগামী পাকা রাস্তার উপর নুসরাত মহোদয়ের সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা সদর থানার নেতৃত্বে এসআই ইকরামুল হুসাইন সহ চৌকস পুলিশের একটি টিম চেকপোস্ট করাকালে একটি মিনি পিকআপ সন্দেহজনক প্রতীয়মান হলে থামিয়ে তল্লাশি করেন। তল্লাশিকালে উক্ত মিনি ট্রাকের পিছনে ধানের পোয়ালের গাদার নিচে বিশেষ অবস্থায় রক্ষিত ২০০ দুইশত বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ কোডিন জাতীয় মাদক ফেনসিডিল ও ০৪ চার কেজি গাঁজা উদ্ধার করেন। ট্রাকের চালক মোঃ ইমরান হোসাইন ২৮ পিং হাসানুজ্জামান মুন্সি গ্রামঃ সালিয়া থানা ও জেলাঃ ঝিনাইদহ উদ্ধারকৃত গাঁজা ও ফেনসিডিল এর দায়-দায়িত্ব স্বীকার করেন এবং ঘটনায় জড়িত সহযোগী আসামির নাম ঠিকানা প্রকাশ করেন। উক্ত চালক এবং সহযোগী আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।


























