সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করোনাভাইরাস থেকে মুক্তির জন্য”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০ ১২৩ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের মসজিদ গুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা বাদ উপজেলার ৫টি ইউনিয়নের মসজিদ গুলোতে ইমামরা জুম্মার নামাজ শেষে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ দোয়া-মোনাজাত করেন। মোনাজাতে আল্লাহ’র কাছে এই ভাইরাস থেকে প্রতিকারের জন্য বিশেষ দোয়া করা হয়। যারা এই রোগে আক্রান্ত হয়েছে তাদের ভালো করার জন্য দোয়া করা হয়েছে। এমনকি এই ভাইরাস যাতে আর না ছড়ায় সেই জন্য দোয়া-মোনাজাত করা হয়েছে। নামাজের আগে ও পরেও প্রতিটি মসজিদে কুতবায় বয়ান করে ইমামরা। এসময় প্রতিটি মসজিদে শতশত মুসল্লীরা উপস্থিত ছিল।























