বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সম্পাদক জলিল হাওলাদারের ২০তম মৃত্যুবার্ষিকী আজ।
- আপডেট সময় : ০১:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ ৮২৬ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি \ আজ ১৯ মার্চ বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক জনপ্রিয় সাধারণ সম্পাদক আ.জলিল হাওলাদারের ২০ তম মৃত্যুবার্ষিকী । এ উপলক্ষে মরহুমের উপজেলার নরোত্তমপুর গ্রামের বাড়িতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০০০ সালের ১৯ মার্চ ঝালকাঠি পৌর শহরের ভাড়াটিয়া বাসায় আ.জলিল হাওলাদারের রহস্যজনক মৃত্যু হয়। ওই সময় আত্মহত্যা বলে প্রচারণা চালানো হলেও তার মৃত্যুর সঠিক রহস্য আজও উদঘাটন হয়নি। দুই দশক পেরিয়ে গেলেও রাজনীতির পলিসি মেকার,দূরদর্শি সম্পন্ন মেধাবী “কর্মীবান্ধব” জনপ্রিয় এ নেতাকে বানারীপাড়াবাসী আজও ভুলেনি। বিভিন্ন সময় রাজনৈতিক ক্রাইসিস মোমেন্টে তার কথা স্মরণে পড়ে। বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী মনিরুল ইসলাম মনি,১৯৯১ সালে বিএনপির প্রার্থী সৈয়দ শহীদুল হক জামাল ও ১৯৯৬ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শের-ই বাংলার একমাত্র তনয় একে ফায়জুল হককে সংসদ সদস্য ও ১৯৮৫ সালে অ্যাডভোকেট এস.এম ইকবালকে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। ফলে তিনি রাজনীতির পলিসি মেকার হিসেবে পরিচিতি অর্জণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। মরহুমের ছোট ছেলে জুবায়ের সানি আরটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার । ###























