সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আবুধাবি ও দুবাই রুটে সব ধরনের ফ্লাইট বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার::-

করোনাভাইরাসের বিস্তাররোধে সংযুক্ত আরব আমিরাতের নিষেধাজ্ঞার কারণে দেশটির আবুধাবি ও দুবাই রুটে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এক বার্তায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সিইও মো. মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অপর দিকে যাত্রী সঙ্কটের কারণে বিমানের অভ্যন্তরীণ রুটে আগামী তিন দিনের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোকাব্বির হোসেন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। ফ্লাইট বাতিলের কারণ না জানালেও সূত্র জানায় করোনাভাইরাসের কারণে এসব রুটে চরম যাত্রী সঙ্কট দেখা দিয়েছে। তাই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস বিশ্বের ১৭৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বব্যাপী ৮ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৬২। অপরদিকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৭৫১ জন। করোনায় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ১১৩ জন আক্রান্ত হয়েছেন। করোনার বিস্তার ঠেকাতে দেশটি সব ধরনের এন্ট্রি ভিসা বাতিল করেছে। বৃহস্পতিবার দুপুর থেকে আগামী দুসপ্তাহ সব ধরনের এন্ট্রি ভিসা বন্ধ থাকবে। ওই ঘোষণাটির পরপরই বিমান এ সিদ্ধান্ত নিলো। এর আগে করোনার বিস্তাররোধে স্থানীয় সরকারের সিদ্ধান্তের কারণে আরও বেশ কটি রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। সবশেষ গত ১৭ মার্চ মালয়েশিয়াকে লক-ডাউন ঘোষণা করা হলে কুয়ালালামপুর রুটের ফ্লাইটও বাতিল করে দেয় রাষ্ট্রীয় এয়ারলাইন্সটি। বিমানের সিইও মোকাব্বির সাংবাদিকদের জানান বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ঢাকা-বরিশাল-ঢাকা ২২ মার্চ ঢাকা-যশোর-ঢাকা ২২ মার্চ ঢাকা-সৈয়দপুর-ঢাকা ২৩ মার্চ ঢাকা-রাজশাহী-ঢাকা ২৩ মার্চ ঢাকা-কক্সবাজার-ঢাকা ২১ থেকে ২৩ মার্চ সব ফ্লাইট ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ২১ থেকে ২৩ মার্চের সব ফ্লাইট ঢাকা-সিলেট-ঢাকা ২১ ও ২২ মার্চ। এর আগে বুধবার ১৮ মার্চ অভ্যন্তরীণ রুটের আটটি ফ্লাইট ও নেপালের কাঠমুন্ডুগামী একটি ফ্লাইট বাতিল করে বিমান। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ছিল ২১ মার্চের যশোর, সৈয়দপুর, রাজশাহী, কক্সবাজারের একটি করে ফ্লাইট, ১৯ মার্চের চট্টগ্রামের একটি ফ্লাইট, ১৯ ও ২০ মার্চের সিলেটের ফ্লাইট এবং ২২ মার্চের কাঠমুন্ডুর ফ্লাইট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবুধাবি ও দুবাই রুটে সব ধরনের ফ্লাইট বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আপডেট সময় : ০৩:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০