সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

সুলতানা পারভীনকে প্রত্যাহার করে কুড়িগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ রেজাউল করিম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হয়েছে এবং সরকারের উপসচিব মোহাম্মদ রেজাউল করিমকে কুড়িগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ মর্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী জেলা প্রশাসক সুলতানা পারভীনকে আজ সোমবার থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং উপসচিব মোহাম্মদ রেজাউল করিমকে কুড়িগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয় বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে। তার বাসায় আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে দাবি করা হয়। এরপর গভীর রাতে জেলা প্রশাসকের অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের দণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

রবিবার (১৫ মার্চ) দুপুরে জামিনে কারাগার থেকে মুক্তি পান সাংবাদিক আরিফুল ইসলাম।

এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক সমালোচনা হলে রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, কিুড়িগ্রামের ডিসি প্রত্যাহারের সিদ্ধান্ত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুলতানা পারভীনকে প্রত্যাহার করে কুড়িগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ রেজাউল করিম।

আপডেট সময় : ১০:০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০