সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে রাজশাহীতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে একজন পুলিশ সদস্য ও অন্যরা কারারক্ষী। রোববার বিকেলে ছিনতাই মামলায় তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তাড়াশ ভায়াট এলাকার সিদ্দিক মোল্লার ছেলে ও আরএমপির রিজার্ভ ফোর্সের কনস্টেবল সেলিম হোসেন (২২), বগুড়া জেলার গাবতলি থানার রহিমাপাড়া এলাকার অমল চন্দ্রের ছেলে কারারক্ষী অভি মান্য (২৬), সোনাতলার তেকানী এলাকার আব্দুল জলিল আকনের ছেলে কারারক্ষী তোফায়েল (২৫), চাঁপপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গার মৃত খাইরুল ইসলামের ছেলে কারারক্ষী রবিউল আউয়াল রুবেল (২৩)।

ওসি শাহাদাত হোসেন জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী খুরশিদ জাহান তার আত্মীয় জনিকে সাথে নিয়ে টি-বাঁধ থেকে পায়ে হেটে ফিরছিল। এ সময় শিমলা পার্কের পাশে চারজন ব্যক্তি নিজের রাজপাড়া থানার পুলিশ সদস্য পরিচয় দেন খুরশিদ ও জনিকে আটক করে শরীর তল্লাশী করে। এর পর তাদের আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। না দিলে মাদক মামলা দিয়ে ফাঁসিয়ে দেযার হুমকি দেয। কিন্তু তারা টাকা দিতে অস্বীকার করলে তাদের দুইজনকে টেনে-হেচড়ে বাঁধের নিয়ে যায় এবং মারধোর করে। এক পর্যায়ে তারা খুরশিদ ও জনির কাছ থেকে দুই হাজার টাকা কেড়ে নেয়। সেই সাথে বিষয়টি পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
ওসি বলেন, ঘটনার পরপরই খুরশিদ জাহান ও জনি রাজপাড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। সাথে সাথে রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় খুরশিদ তাদের সনাক্ত করলে পুলিশ এক পুলিশ ও দুই কারারক্ষীকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আরেক কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়।

শাহাদাত হোসেন বলেন, গ্রেপ্তারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বিরুদ্ধে দন্ড বিধি আইনের ৩৯৪ ও ৪১১ ধারার অভিযোগ এনে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০