বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজে মুজিববর্ষ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত”
- আপডেট সময় : ১২:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০ ১৫২ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ার বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের হলরুমে কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান হাওলাদারের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এইচ এম হেমায়েত উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন, বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজ অধ্যক্ষ রনজিত বাড়ৈ, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ শিকদারের শিক্ষক মোঃ বাচ্চু মিয়া, আরতী রায়, দিনেস চন্দ্র বৈদ্য, সজল হালদার, মৃনাল মল্লিক, প্রশান্ত মল্লিক,তামান্না আক্তার, অসীম সরকার, সমর হালদার, জ্যোতিম্ময় দাস,নিকুঞ্জু বৈষ্ণব, শিপ্রা সরকার, মোঃ সাকিব হাসান, অঞ্জনা রানী দাস, মোঃ শিপন হোসেন, মোঃ বাবুল সরদার, কল্পনা দাস,মোসাঃ হামিদা খানম, আফরোজা আক্তার প্রমুখ।























