সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

ঝালকাঠিতে সাংবাদিক রিগ্যানকে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :সম্প্রতি কুড়িগ্রাম জেলায় জেলা প্রশাসকের প্রতিহিংসার শিকার হয়ে শারীরিক নির্যাতন ও মোবাইল কোর্টে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে এক বছরের কারাদন্ড দেয়ার প্রতিবাদে ঝালকাঠিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি প্রেস ক্লাব, অনলাইন সংবাদপত্র “আলোকিত ঝালকাঠি” পরিবার ও কালের কন্ঠ শুভসংঘ যৌথ উদ্যোগে ১৫ মার্চ সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয় সংবাদকর্মীরা।

প্রসংঙ্গত কুড়িগ্রাম জেলা প্রশাসকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতনের পরে ‘মিথ্যা নাটক’ সাজিয়ে সাজা দেওয়া হয়। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধন চলাকালে নির্যাতনের বিষয় ও এর প্রতিবাদে বক্তব্য দেন, ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, প্রবীন সাংবাদিক শ্যামল সরকার, প্রেস ক্লাব সহ- সভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সহ-সাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সদস্য মেহেদী হাসান জসীম ও ঝালকাঠি মিডিয়া ফোরাম সভাপতি মনির হোসেন। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে অপসারণ এবং এ ঘটনার সঙ্গে জড়িত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দৃষ্টান্তমূলক শাস্ত্রির দাবি জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে সাংবাদিক রিগ্যানকে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০