সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুৎ এর এক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক \
বরিশালের আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এক কর্মচারীর খামখেয়ালীপনায় অতিষ্ট গ্রাহকরা। পল্লী বিদ্যুতের ওই কর্মচারীর বিরুদ্ধে এক গ্রাহকের থানায় অভিযোগ দায়ের। জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল লখারমাটিয়া গ্রামের মোতালেব ঘরামীসহ ১১টি পরিবার গত একবছর পূর্বে বিদ্যুৎ সংযোগ পায়। তখন একই বাড়ির সিরাজ মেলকার বিদ্যুৎ সংযোগ দিতে বাঁধা প্রদান করে। তার বাঁধার কারনে তখন ওই ১১টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ পেতে অনেক ভোগান্তিতে পরতে হয়। তখন সিরাজ মেলকার বলেন আমার বিদ্যুৎ এর দরকার নেই এবং আমার জায়গার উপর দিয়ে কাউকে বিদ্যুৎ নিতেও দেবনা। পরে এলাকাবাসীর কারনে পল্লী বিদ্যুৎ সিরাজ মেলকারের বাঁধা উপেক্ষা করে বিকল্প লাইনের মাধ্যমে ১১টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়। দীর্ঘ একবছর পর সিরাজ মেলকার গোপনে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেন। তার গোপন আবেদনের পরিপেক্ষিতে পল্লী বিদ্যুৎ এর লাইনম্যান শাহীন হোসেন গত বুধবার তার ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এলাকাবাসীর তোপের মুখে পরে। অবশেষে লাইনম্যান শাহিন অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিতে না পেরে ক্ষিপ্ত হয়ে গ্রাহক হাসিনা বেগমের ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। ভুক্তভোগী গ্রাহকরা বিষয়টি লাইনম্যানকে বুঝিয়ে বলে অনুরোধ করেন যে, ঐ সংযোগটি যেন দেওয়া না হয়। প্রয়োজনে অফিসে গিয়ে আলোচনারও প্রস্তাব দেয় তারা। কিন্তু সিরাজ মেলকার ও লাইনম্যান শাহীন এতে ক্ষিপ্ত হয়। যে কোনমূল্যে সংযোগ দেওয়ার ঘোষণা দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়। এসময় লাইনম্যান শাহীন গ্রাহক হাসিনা বেগমকে ধক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এক পর্যায়ে উল্টো গ্রাহক হাসিনা বেগম এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় লাইনম্যান শাহীন। বর্তমানে সেই পরিবারটি বিদ্যুৎ সংযোগ না পেয়ে অন্ধকারে রয়েছে। সুরাহা পেতে আগৈলঝাড়া পল্লীবিদ্যুৎ অফিসে গিয়েও কোন সমাধান হয়নি। এ ঘটনায় দায়িত্বরত পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম হযরত আলী বলেন, গ্রাহক হাসিনা বেগমকে অফিসে এসে মাফ চাইতে হবে। নয়তো তাকে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুৎ এর এক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০