সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

রুহুন নেছা রুনা গাড়ি থেকে নেমে পুলিশ কনস্টেবলকে থাপ্পড় পরে রুহুন নেছা রুনা আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০ ২৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার/ মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-

গাজীপুরে চান্দনা এলাকায় উল্টো পথে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ও মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন নেছা রুনা। এতে বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশের এক সদস্যকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে রুনার বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে গাজীপুর মেট্রো পলিটন বাসন থানা পুলিশ রুহুন নেছা রুনাকে আটক করে।
পুলিশ জানায় দুপুরে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহবায়ক ও গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ৩১, ৩২, ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা রুনা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা দিয়ে গাড়ি নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন। এ সময় সড়কটিতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কনস্টেবল উল্টো পথে যেতে তাকে বাধা দেন। এ সময় তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে রুহুন নেছা রুনা গাড়ি থেকে নেমে ওই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় দেন। ঘটনাস্থলের পাশে থাকা অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে কাউন্সিলর রুনাকে আটক করেন। পরে বাসন থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম কাউছার চৌধুরী জানান এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রুহুন নেছা রুনা গাড়ি থেকে নেমে পুলিশ কনস্টেবলকে থাপ্পড় পরে রুহুন নেছা রুনা আটক।

আপডেট সময় : ০৩:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০